spot_img

আর্মেনিয়ার দখল থেকে কারারাখের ২২ এলাকা মুক্ত করেছে আজারবাইজান

আর্মেনিয়ার দখল থেকে কারারাখের ২২ এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।

সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের বিশ্বস্ত সূত্রের তথ্য মতে সর্বমোট ২২ অধিকৃত বসতি মুক্ত করেছে বাকু। তাদের অধিকৃত অঞ্চলগুলো পুনঃদাবি করে আজারবাইজানের সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।

আজারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বেলাগান, বারডা, টার্টার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া।

আর্মেনিয়ার বাহিনী আজারবাইজানের বসতি ও সামরিক ঘাঁটিতে হামলা করলে দুই দেশ ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে।

মূলত নাগোরনো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জাড়িয়ে পড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ