spot_img

সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিব: বিএনপিকে ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ধরনের সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতু পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। দেশের প্রচলিত নিয়মানুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, তা হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ