বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রংপুরে মোবাইল বের করতেই শ্রমিকনেতার পকেট থেকে পড়ে গেলো পিস্তল

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। জানা গেছে রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক মেয়র মোস্তাফিজার এর সাথে দেখা করতে আসেন। এসময় তার মোবাইল বের করতে গিয়ে তার পকেট থেকে পিস্তল বেড়িয়ে পড়ে। এতে পিস্তল থেকে গুলি বের হয়ে বিকট শব্দ হয়। এই সময় সেখানে মেয়রসহ ২০-২৫ জন উপস্থিত ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এবিষয়ে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে তার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে মেয়রের প্রতীকী দায়িত্ব পালন শীর্ষক একটি অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন।

তিনি বলেন, কুশল বিনিময়ের এক পর্যায়ে মোজাম্মেল হক পকেট থেকে মোবাইল ফোন বের করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পকেটে থাকা ‘ব্যক্তিগত পিস্তলটি’ মেঝেতে পড়ে যায়। এতে পিস্তল থেকে গুলি বের হয়ে বিকট শব্দ হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি আকস্মিক ও নিছক দুর্ঘটনা।

ঘটনার সত্যতা স্বীকার করে মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল ফোন বের করতে গিয়ে পিস্তলটি পড়ে যায়। এটা একটা দুর্ঘটনা।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রাজিবুজ্জামান বলেন, এ ঘটনায় মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ