spot_img
spot_img

রুশ বাহিনীতে যোগ দিয়েছে দুই লাখ নতুন সেনা

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য নতুন করে সেনা নিযুক্তির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরে দুই লাখের বেশি মানুষের নাম নতুন সেনা হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি। এসব সেনা ইউক্রেনে পাঠাবে রাশিয়া।

মঙ্গলবার (৪ অক্টোবর) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানান।

টেলিভিশনে সম্প্রচারিত একটি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, আজ পর্যন্ত নতুন করে দুই লাখের বেশি মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।

ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে রুশ বাহিনী বিপাকে পড়ায় গত ২১ সেপ্টেম্বর পুতিন সেনা নিযুক্তির ঘোষণা দেন। ক্রেমলিন একে আংশিক সেনা সংযুক্তি অভিহিত করে জানিয়েছে, নতুন করে তিন লাখ সেনা নিয়োগ দেওয়া হবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেন, নতুন করে তালিকা করা সেনাদের রাশিয়ার ৮৬টি প্রশিক্ষণ কেন্দ্র ও স্থাপনায় সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার রাশিয়ার প্রতিবেশী কাজাখস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, দুই সপ্তাহে সীমান্ত পেরিয়ে দেশটিতে ঢুকেছেন দুই লাখের বেশি রুশ নাগরিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ