spot_img
spot_img

পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর দেশের কোনও আলোচনা অসম্ভব।

মঙ্গলবার (৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন তিনি। গত শুক্রবার পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর জেলেনস্কির তরফে এমন মন্তব্য এলো।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বলা হলেও রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মর্যাদা ও সততা কী জিনিস সেটি পুতিনের জানা নেই। ফলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটি রাশিয়ার অন্য কোনো প্রেসিডেন্টের সঙ্গে।

এদিকে, রাশিয়া কর্তৃক দখলকৃত ভূখণ্ডে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা নিশ্চিত করেছেন খোদ মস্কোপন্থী কর্মকর্তারাও। রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একাধিক এলাকায় নতুন বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ