রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

চলতি সংসদের শেষ অধিবেশন শুরু ২২ অক্টোবর

আগামী ২২ অক্টোবর সংসদ অধিবেশন শুরু হবে। ওই দিন বিকাল ৪টায় সংসদের বৈঠক বসবে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং চলতি বছরে পঞ্চম অধিবেশন। এ অধিবেশনই হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

চলতি একাদশ সংসদ ২০১৯ সালের ২৯ জানুয়ারি শুরু হয়েছিল। সংবিধানের বিধান মতে সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সংসদ অধিবেশনের ক্ষেত্রে সংবিধানের বিধান হচ্ছে একটি অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। তবে তবে নির্বাচন অনুষ্ঠানের শেষ নব্বই দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ নির্বাচনকালের ৯০ দিনের মধ্যে সংসদ অধিবেশনে প্রয়োজন পড়বে না। আগামীর দুই নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু হবে। ফলে আসন্ন অধিবেশনটি হচ্ছে সংসদের শেষ অধিবেশন। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত অধিবেশনে জানিয়ে দিয়েছেন, পরের অধিবেশনটি হবে শেষ অধিবেশন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ