spot_img
spot_img

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করে তার মাগফেরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

শনিবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে তিনি এ শোক বাণী জানান।

শোক বাণীতে রেজাউল করীম বলেন, একিউএম বদরুদ্দোজা চৌধুরী একজন বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। তিনি চরমোনাইয়ের মরহুম পীর সাহেব রহ. মাওলানা ফজলুল করীমের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি ছিলেন একজন প্রথিতযশা চিকিৎসক। তার ইন্তেকালে রাজনীতিতে একধরণের শূণ্যতা সৃষ্টি হয়েছে। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মরহুমের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ জান্নাত দান করুন।

তিনি মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে ধৈযধারণ করার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ