spot_img

আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯টি দেশের মধ্যে ১২৪তম: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯টি দেশের মধ্যে ১২৪তম। আন্তর্জাতিক বিভিন্ন সূচকে আমরা পিছিয়ে পড়ছি। এটা খুবই দুঃখজনক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেছেন, অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। পণ্যের উৎপাদন ও পরিবহণ ব্যয় বাড়বে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ। এ অবস্থায় তেলের দাম বৃদ্ধি মানুষের জীবনযাপন আরও কঠিন করে তুলবে।

জিএম কাদের আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এই অজুহাতে স্থানীয়ভাবে দাম বাড়ানো হয়েছে। কিন্তু করোনাকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কম ছিল, তখন তো কমানো হয়নি। তখন যে পরিমাণ টাকা লাভ হয়েছে সেই টাকা কোথায় গেল তা জানতে চান।

তিনি বলেন, ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম সহনীয় রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ