বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জ্বালানী তেল ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: মাওলানা মুহাম্মাদ ইসহাক

খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক বলেছেন, নতুন করে জ্বালানী তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। হঠাৎ করে দেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন নাভিশ্বাস উঠেছে সেই সময়ে ডিজেল ও কেরোসিনের দাম হঠাৎ করে ২৩% বৃদ্ধি করে জনগণের উপর জুলুম করা হচ্ছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মাদ ইসহাক বলেন, জ্বালানী তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহন খরচ বাড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে। বাস ভাড়া বৃদ্ধির ফলে যাতায়ত খরচ বাড়বে। কৃষি ও সেচসহ জ্বালানী তেলের সাথে সংশ্লিষ্ট সকল সেবাখাতে মূল্যবৃদ্ধির মারাত্মক প্রভাব পড়বে। এতে করে জনগণের ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে। তাই জনগণের স্বার্থে অবিলম্বে ডিজেল-কেরোসিন ও জ্বালানী গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

মাওলানা মুহাম্মাদ ইসহাক আরও বলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের একজন সুশিক্ষিত, ভদ্র ও স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি কখনো কোনো রকম ভাংচুর বা উশৃঙ্খল কাজের সাথে জড়িত ছিলেন না। তাঁকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ