দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯০ জনে।
শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন রোগী। এ নিয়ে নমুনা পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। একই সময়ে সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৯৫টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৯৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ।
এ নিয়ে করোনা শনাক্তে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয় ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন।










