বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশে ইসলামী রাজনীতি বন্ধের চক্রান্ত চলছে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, দেশে বিশৃঙ্খলা সষ্টির জন্য পরিকল্পিতভাবে পুজামণ্ডপে পবিত্র কুরআন রাখা হয়েছে। ওই মহলটি দেশে ইসলামী রাজনীতি বন্ধের চক্রান্ত করছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে জাতীয় সীরাত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মন্দিরে হামলা, হিন্দুদের বাড়ী-ঘরে হামলায় ইসলামপন্থিরা জড়িত তা প্রমাণ করতে পারেনি। তারপরও সেইসূত্র ধরে ত্রিপুরা রাজ্যে মুসলমানদের বাড়ী-ঘর, দোকানপাঠ ও মসজিদে হামলা এবং মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে।

দলের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেন, জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের অনুসরণ-অনুকরণ করতে হবে। আইয়্যামে জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত আরব জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের ছোঁয়ায় নবুওয়াতের মাত্র ২৩ বছরেই বিনির্মাণ করলো এক নতুন পৃথিবী। তাই সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে ইনসাফপূর্ণ, শান্তিময় ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবিদীন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ