spot_img
spot_img

কানাডার টরেন্টো শহরের প্রথম হিজাবি কাউন্সিলর আসমা মালিক

৩৬.৬ শতাংশ ভোট পেয়ে প্রথম হিজাবি নারী হিসেবে কানাডার টরেন্টো শহর কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন আসমা মালিক। তিনি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্পাডিনা ফোর্ট ইয়র্ক অঞ্চলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) টরেন্টো সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসমা মালিক বলেন, আপনি যদি পুরো শহরের ফলাফলের দিকে তাকান, তবে এটা আগ্রহ-উদ্দীপক। আমরা শুধু টরেন্টো শহরের প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করিনি; বরং নেতৃত্বেই পরিবর্তন আনতে পেরেছি।

অবশ্য আসমা মালিক এবারই প্রথম নির্বাচিত হননি। এর আগে তিনি ত্রিনিটি স্পাডিনা এলাকা থেকে টরেন্টো ডিস্ট্রিক স্কুল বোর্ডের ট্রাস্টি নির্বাচিত হন। হিজাবি নারী হিসেবে সেখানেও তিনি ছিলেন প্রথম।

তিনি বলেন, আমি যে বিষয়টি ভেবে সবচেয়ে বেশি আনন্দিত তা হলো পরের ও নতুন প্রজন্মের নেতৃত্ব। বিশেষত আমার সম্প্রদায়ের লোকেরা যখন নিজেদের শহরের রাজনৈতিক নেতৃত্বে দেখতে পাবে, তখন তারা বুঝতে পারবে এই শহরের নাগরিক ও তার সেবা গ্রহণের ক্ষেত্রে সবাই সমান। সুতরাং আগামী দিনগুলোতে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।

সূত্র : অ্যাবাউট ইসলাম
spot_img
spot_img
spot_img

সর্বশেষ