spot_img

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো: রাষ্ট্রদূত

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মুহাম্মদ নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মালদ্বীপের হুলহুমাল এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশী হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসে দেশটিতে সফর করতে পারেন। প্রধানমন্ত্রীর সফরকালে দ্বি পক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, অবৈধ প্রবাসী বাংলাদেশীদের বৈধকরণ ও কিছু অর্থনৈতিক বিষয় অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, মালদ্বীপে এক লাখ বাংলাদেশী শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে ৫০ হাজার অবৈধ। এই বাংলাদেশীদের বৈধ করতে সরকারের সাথে আলোচনা চলছে।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ