spot_img

সুচিকিৎসা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় কোনও শর্ত নয়, অবিলম্বে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করুন।

তিনি বলেন, সুচিকিৎসা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, যা রাষ্ট্রের সকল নাগরিকেরই প্রাপ্য।

রবিবার (৫ ডিসেম্বর) কমিটির সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানরি নিউ মার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার। নানা শর্তের বেড়াজালে তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় রফিকুল আলম মজনুও আব্দুল হান্নান প্রমুখ অংশগ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ