spot_img

সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে : মাওলানা জালালুদ্দীন

বাংলাদেশ খেলাফত মজলিসের ভরপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। সুতরাং দেশের স্বার্থে ঘেষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। না হয় দেশ ও জাতির জন্য মহাসংকট ও ক্ষতি ডেকে আনবে। এ ক্ষতি ও সংকটের কারণে সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণ আলেমদের কারাগারে রেখে দ্বাদম জাতীয় নির্বাচন হতে দিবে না। তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েই চলছে। মানুষের জীবন পরিচালনা করা মহাকষ্ট হয়ে যচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী প্রদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

আজ( ৫ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ