হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দ্বিতীয় বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বুধবার হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭’শ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম।











