spot_img

দল ছেড়ে আ’লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

ক্ষমতাসীন আওয়ামী লীগের নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজ আলীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের বরণ করে নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত কার্যালয়ে এ তারা যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের অ্যাডভোকেট ইউসুফ আলী, হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মাজেদ মণ্ডল প্রমুখ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে বিএনপি। তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ