spot_img
spot_img

বিএনপি-জামায়াত পারেনি; আল জাজিরাও পারবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি-জামায়াত অনেক দিন ধরে দেশের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু তারা কোনো ক্ষতি করতে পারেনি। আল জাজিরাও দেশের কোনো ক্ষতি করতে পারবে না।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আল-জাজিরার সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক বা অন্য কোনো সম্পর্ক নেই। আল জাজিরাকে দিয়ে কে বা কারা এই প্রতিবেদন করিয়েছে, তার উৎস বের করা হবে।

এম এ মান্নান বলেন, আল জাজিরা একটা কোম্পানি। লাক্স কোম্পানি, তেল কোম্পানি, কাপড় কোম্পানি, এটা তথ্য কোম্পানি। তারা আমাদেরকে এভাবে বেছে নেবে কেন? মনে হচ্ছে কাঠ-খড় পুড়িয়ে, নানাদিক থেকে যোগাড়-যন্ত্র করে কাট অ্যান্ড পেস্ট বলে না একটা কথা সাংবাদিকরা, আমাদেরকে তুলে এনে সম্পাদনা করে লাগিয়ে দিলে মনে হয় একটা না একটা হয়ে গেল। এগুলো তারা করছে।

তিনি বলেন, দুই একজনের ছবি দেখেছি ওখানে, ছবি দেখে পায়ের ছাপ ধরে ধরে পুলিশ যেমন চোর ধরে, কিছু লোকের পায়ের ছাপ আল জাজিরার রিপোর্টে দেখেছি আমরা। পায়ের ছাপ দেখে দেখে আমরা পৌঁছাতে পারছি কোথা থেকে শুরু হয়েছে।

মন্ত্রী আরো বলেন, আমার বিশ্বাস, আমাদের যে পরিচয় জাতি হিসেবে সারাবিশ্বে এই মুহূর্তে আছে, সামান্য আঁচড় দিয়ে আমাদের ক্ষতি করতে পারবে না। এই আঁচড় সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ