তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া সুস্থ হওয়ার কারণে বিএনপি নেতারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন কারণ তারা আন্দোলনের আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না।
তিনি রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির অন্য কোনো ইস্যু নেই, তারা শুধু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। দেশে-বিদেশে অপপ্রচার করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ। তাদের এসব ষড়যন্ত্র না থাকলে দেশ আরো এগিয়ে যেতো। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিকে নজর দিতে হবে, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
সূত্র : বাসস










