spot_img
spot_img

সয়াবিন তেলে লিটার প্রতি দাম বেড়েছে ৮ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে বাড়তি এ দাম কার্যকর হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন দাম অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বাড়বে ৭ টাকা। তাতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৪৩ টাকায়। প্রতি লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সয়াবিন তেলের দাম বাড়াতে গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই দাম বাড়ল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ