spot_img

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মজনু আটক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ তথ্য জানান।

তিনি আর বলেন, রবিবার নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, রবিবার সন্ধায় ঢাকা মহানগর পশ্চিমের রূপনগর থানা ছাত্রদলের কর্মী সভায় ছাত্রলীগ ও যুবলীগ যৌথ হামলা চালায়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ করে। এসময় তারা পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ মজনুসহ দুই জনকে গ্রেফতার করে। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আহত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ