spot_img

সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের ২ ম্যুরাল

সারাদেশের ন্যায় সিলেটেও আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরালের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ম্যুরাল দুটির স্থাপনা সম্পূর্ণরুপে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন ছাত্র-জনতাসহ নানা শ্রেণি পেশার মানুষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার মুখপাত্র মালেকা খাতুন সারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যা-গুম-খুন নির্যাতনকারী ফ্যাসিবাদের কোনো স্মৃতিচিহ্ন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। গতরাতে সিলেটে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ মুজিবের মূর্তি ভেঙে দেয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ