spot_img

দেশ দুঃশাসন ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: ড. কামাল

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে দেশ এখন দুঃশাসন ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সামনে অগ্রসর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ড. কামাল বলেন, আওয়ামী লীগ নিজেদের নির্বাচিত দাবি করে দেশ শাসন করছে। তাদের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস ও সমর্থন নেই। জনবিচ্ছিন্ন এ সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতা দীর্ঘায়িত করার অপকৌশল হিসেবে বিভিন্ন কালাকানুন জারি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন তারই অংশ বিশেষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকাব্বির খান এমপি, দলপির ভারপ্রাপ্ত সম্পাদক আ হ ম শফিকুল্লাহ, গণফোরাম নেতা মোশতাক আহমেদ, জানে আলম, সুরাইয়া বেগম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ