ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যারাই মদদ দেবে তারা সরাসরি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে গেছে বলে ধরে নেবে ক্রেমলিন।
শনিবার (৫ মার্চ) এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, নো-ফ্লাই জোন গঠনের কারণে রাশিয়ার জন্য কোনো হুমকি দেখা দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নো-ফ্লাই জোন গঠনের ফলাফল শুধু ইউরোপের জন্য বিপর্যয়কর হবে না বরং সারা বিশ্বের জন্য তা বিপদ ডেকে আনবে।
এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন পুতিন। ইউক্রেনের শাসকদেরকে নব্য-নাৎসি হিসেবে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, তারা সাধারণ জনতাকে মানবঢাল হিসাবে ব্যবহার করছে।
সূত্র: পার্সটুডে











