spot_img

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল ভারতীয় বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে লিটন বিশ্বাস (৩২) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ।

শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

দৌলতপুর থানার ওসি এসএম জাবিদ হাসান জানান, শনিবার রাত ১০টার দিকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়ীয়া থানার ওসি ফোন করে জানান বিএসএফের গুলিতে রাত সাড়ে ৮টার দিকে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মরদেহের ছবিও পাঠান তারা। ছবিটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুকুল হোসেন মাস্টারকে দেখানো হলে নিহত ব্যক্তিকে তিনি উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিলগাথুয়া গ্রামের লিটন বিশ্বাস বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ