spot_img
spot_img

ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে বিএসএফের ৫ সেনার প্রাণহানি

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ সেনা নিহত হয়েছে।

রবিবার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই হতাহতের ঘটনা ঘটে। অমৃতসরের খাসা এলাকায় বিএসএফের মেসে গোলাগুলি ও প্রাণহানির এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ সেনার একজন রবিবার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে অন্যদের গুলিতে হামলাকারী জওয়ানও নিহত হন।

এনডিটিভি জানায়, কনস্টেবল সাত্তেপ্পা এস কে নামে এক বিএসএফ জওয়ান অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

বিএসএফ জানায়, নিজেদের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনার খবর পেয়ে বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ