spot_img

মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলম। বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষার মাধ্যমে তারা সমাজের কল্যাণে অবদান রাখবে।

তিনি আরও বলেন, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

রবিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিশর সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুক্রবার আল-আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বাংলাদেশী শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

এ সময় মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ