কারিম জামাল কাওয়াসমি (১৯) নামের এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। ওই কিশোর দুই ইসরাইলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
রবিবার (৬ মার্চ) সকালে পূর্ব জেরুজালেমের বাব হাটা শহরে আল আকসা মসজিদের একটি প্রবেশদ্বারে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিক্যাল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত ওই কিশোর পূর্ব জেরুজালেমের আল তুর এলাকার বাসিন্দা। ওই কিশোর নিহত হওয়ার পর সেখানে তথাকথিত অভিযান চালিয়ে তার ভাইকে আটক করে ইসরাইলি বাহিনী।
ওই ঘটনার পর আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।











