spot_img
spot_img

৮৮ যুদ্ধবিমান-হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া: ইউক্রেন

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৮ বিমান ও হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া। এছাড়া বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকেও আটক করা হয়েছে।

ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে।

মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের প্রতিরোধ দেখে রুশ বাহিনী মনোবল হারিয়ে ফেলছে বলেও দাবি করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ