spot_img
spot_img

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাবে ইসরাইল: বেনেত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইসরাইল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাবে যদিও তাতে সাফল্যের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে গিয়েছিলেন বেনেত। মস্কো থেকে ফিরে রোববার (৬ মার্চ) তিনি এ কথা বলেন।

শনিবার পুতিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বেনেত।

এই বৈঠক সম্পর্কে বেনেত বলেন, সব পক্ষের উৎসাহেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সব পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্রও ছিল বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনই এ ব্যাপারে মধ্যস্থতার জন্য ইসরাইলকে অনুরোধ জানিয়েছিল। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বলে দাবি করে আসছে ইসরাইল।

বেনেত এবং পুতিন গত সপ্তাহে ফোনে এ বৈঠক নিয়ে কথা বলেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ