spot_img

আমরা যুদ্ধ নয়, শান্তি চাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা শান্তির পক্ষে। আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন উভয়পক্ষই শান্তিপূর্ণ অবস্থানে আসবে বলে আমরা আশা করছি।

রোববার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। প্রক্রিয়াগত কারণে তার মরদেহ দেশে আনতে একটু সময় লাগবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়া হয়েছে। তারা সেখানে ভালো আছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ