পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বোমা বিস্ফোরণে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
রবিবার (৫ মার্চ) বিকালে প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব থেকে মোটরসাইকেলে বেঁধে রাখা একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
এ হামলার তীব্র নিন্দা জানান জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ ও সহকারী স্পিকার জাহিদ আকরাম দুররানি। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: ডিপি











