পাকিস্তানের বেলুচিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় পুলিশের ৯ জন কর্মকর্তা নিহত ও ১৩ জন আহত হয়েছে।
আজ সোমবার (৬ মার্চ) বেলুচিস্তান প্রদেশের বোলান শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, পুলিশ কর্মকর্তাদের বহন করা গাড়িটিতে পিছন থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এর ফলে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের গাড়িটি সিবি থেকে কোয়েটা যাচ্ছিল।
কাছি পুলিশের সিনিয়র অধ্যক্ষ মাহমুদ নোটজাই বলেন, তদন্ত চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটা আত্মঘাতী হামলা।
উল্লেখ্য, এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: কেপি ও সিএনএন











