spot_img

ইসরাইলিদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়েছে হিজবুল্লাহ

ইসরাইল সীমান্তের কাছে থাকা বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শুক্রবার (৬ মার্চ) ভোরে তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় দেওয়া এক বার্তায় এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটারের (প্রায় ৩ মাইল) মধ্যে থাকা ইসরাইলি শহর ও বসতির বাসিন্দারা যেন এলাকা খালি করে দেয়।

হিজবুল্লাহ বলেছে, ‘লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপদ নাগরিকদের ওপর (ইসরাইলের) সামরিক বাহিনীর আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং মানুষকে উচ্ছেদের অভিযান কোনোভাবেই অপ্রতিদ্বন্দ্বিত থাকবে না।’

বৃহস্পতিবার গভীর রাতে ইসরাইলি সেনাবাহিনী লেবাননে একের পর এক বিমান হামলা শুরু করে। এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে বলেছিল, যেটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ