spot_img

ইসরাইলের বাধা; আল-আকসায় হচ্ছে না জুমার নামাজ

চলমান যুদ্ধ পরিস্থিতিতে পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুম্মার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেয় ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। একইসাথে বন্ধ ঘোষণা করা হয়েছে পবিত্র নগরী জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা।

চলতি রমজানে প্রথমবারের মতো নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এর আগে, গত দুই জুম্মায় হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয় আল আকসা প্রাঙ্গণে।

এবারের রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়াতে দিয়েছিল দখল ইসরাইলি কর্তৃপক্ষ।

জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরাইল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ