spot_img

কোনো কারণ ছাড়া পণ্যের দাম বাড়ানো যাবে না: আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইরান থেকে খাফ-হেরাত রেলপথের মাধ্যমে বাণিজ্যিক পণ্যের সরবরাহ স্বাভাবিকভাবে চলছে। তিনি এই বিষয়ে সকল নাগরিককে নিশ্চয়তা দিয়েছেন।

মুজাহিদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার মোট ৯৪টি বাগিতে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য হেরাতের রোজনক স্টেশনে পৌঁছেছে। এছাড়াও, আরও শত শত বাগি আফগানিস্তানের পথে রয়েছে।

মাওলানা মুজাহিদ ইরানি রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যের দিকে ইঙ্গিত করে বলেন, বাণিজ্যিক পণ্যবাহী অসংখ্য মালবাহী বগি আফগানিস্তানের পথে যাচ্ছে এবং তিনি এই পরিবহন কার্যক্রম নিয়মিত হওয়ার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছেন।

আফগান ব্যবসায়ীদের প্রতি জাবিহুল্লাহ মুজাহিদ নির্দেশ দিয়েছেন, এই পরিস্থিতিতে কোনো বৈধ কারণ ছাড়া পণ্যের মূল্য বৃদ্ধি করা যাবে না।

ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার পর আফগান বাজারে সম্ভাব্য মূল্যবৃদ্ধি এবং ইরানের সঙ্গে বাণিজ্যে সম্ভাব্য বিঘ্নের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ