spot_img
spot_img

গত এক মাসে লেবাননে ১,৪৬১ জনকে হত্যা করেছে ইসরাইল

২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় দেশটিতে এখন পর্যন্ত লেবাননে ১,৪৬১ জন নিহত এবং ৪,৪৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২৯ জন শিশু এবং ৯৭ জন নারী।

রোববার (৫ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, শুধু গত ২৪ ঘণ্টায় ৩৯ জন নিহত এবং ১৩৬ জন আহত হয়েছে। ইসরাইলের হামলায় কমপক্ষে ৫৪ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ১৪৫ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২ মার্চ থেকে সীমান্ত পারাপারে হামলার পর ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা এবং স্থল আক্রমণ চালিয়েছে। নভেম্বর ২০২৪-এ ঘোষিত যুদ্ধবিরতির পরও এই হামলা চলছে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ