spot_img
spot_imgspot_img

বিশ্বে ৫১ কোটি ৬১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জানিয়েছে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৬৪৯ জন ছাড়িয়েছে এবং মারা গেছে ৬২ লাখ ৪৭ হাজার ৩৯২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৬ লাখ ২০ হাজার ৩৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৬ হাজার ৭০৪ জন।

রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৬৫ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৯১ হাজার ৩৯৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৯৭৫ জনে।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ