spot_img
spot_img

প্রধানমন্ত্রীর এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর এবারকার বিদেশ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সফর।

শনিবার (৬ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অনেকের অন্তরজ্বলা আছে আমরা জানি। বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারাসহ বিএনপি এই সফর নিয়ে বিষোদগার করতে শুরু করেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব সংকটের প্রভাব আমাদের জনজীবনে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এ সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে এটি হবে একটি ঐতিহাসিক সফর।

তিনি বলেন, বাংলাদেশকে অপবাদ দিয়ে যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল, সেই বিশ্ব ব্যাংকের সভাপতি আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে সংবর্ধনা দিয়েছেন।

তিনি আরও বলেন, অনেকের অন্তরে জ্বালা আছে। শেখ হাসিনার এত উন্নয়ন, এত অর্জন যাদের সহ্য হয় না। তারাই আজকে শেখ হাসিনার সফর নিয়ে কটাক্ষ করছে। শেখ হাসিনা নাকি খালি হাতে ফিরে আসবেন।

সেতুমন্ত্রী বলেন, আমি বিএনপি নেতাদের বলব, যারা বলেন প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরে আসবেন, বিশ্ব ব্যাংকের নতুন সভাপতির বক্তব্যটা একটু পড়ুন, ভাষাটা একটু পড়ুন। বিশ্ব ব্যাংক প্রধান, আইএমএফ প্রধান প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ