spot_img
spot_img

বিচার বিভাগে বাজেট বাড়ানো হয়েছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের জন্য বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন আপনাদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পায় সেটা নিশ্চিত করা। ।

শনিবার (৬ মে) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জজদের উদ্দেশে এ সব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করেছে। তাই, জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতা নেই। জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিচারকদের উদ্দেশে আনিসুল হক আরও বলেন, জুডিশিয়াল ডিসিশন (সর্বোচ্চ আদালতের রায়, সিদ্ধান্ত) মেনে চলে মামলাজট নিরসনে ভূমিকা পালন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ