spot_img
spot_img

বিএনপি নেতাদের মানসিক চিকিৎসা করা প্রয়োজন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্ভবত গরমের কারণে তাদের মাথা একটু খারাপ হয়ে গেছে। তাদের মানসিক চিকিৎসা করা প্রয়োজন। কারণ, কিছু কিছু মানুষ আছে যারা বেশি গরম পড়লে মাথা ঠিক রাখতে পারে না। তাদেরও এটা হয়েছে কি না সেটিই আমার প্রশ্ন? আবার কিছু মানুষ আছে শীতকাল আসলে মাথা ঠিক থাকে না। তাদের কিন্তু দুই মৌসুমেই মাথা ঠিক থাকে না।

শনিবার (৬ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ইউনিয়নে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন দপ্তরের অর্থায়নে বাস্তবায়িত শতাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল, গয়েশ্বর বাবু, খন্দকার মোশাররফ, রিজভী ও আমির খসরু সাহেব দেখি আমাদের সমালোচনা করেন। এটির কারণ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ বদলে গেছে, এতে সমগ্র পৃথিবী শেখ হাসিনার প্রশংসা করছে, তাতে উনাদের মন খারাপ, আবোল-তাবোল বকছেন।

তিনি বলেন, বিশ্ব নেতারা আজকে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি নেতারা। আমি তাদের বলবো, আপনারা মাথা খারাপ না করে ঠান্ডা রাখুন। আপনারাও স্বীকার করুন আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে গেছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে ওপাড়ে গিয়ে জনসভা করে। এরপর বলে- দেশে কিছুই হয়নি। একইভাবে আমাদের রাঙ্গুনিয়ায়ও বিভিন্ন সেতু ও চকচকে রাস্তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে গিয়ে বিএনপি নেতারা বলেন কিছুই হয়নি। এজন্যই তাদের মানসিক চিকিৎসা করা প্রয়োজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ