ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইল জোটের সামরিক হামলা ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। হামলার লক্ষ্য অর্জনের দাবি করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের আক্রমণাত্মক পর্যায় এখন শেষ।
মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
মার্কো রুবিও বলেন, “অপারেশন এপিক ফিউরি সমাপ্ত। আমরা এই অভিযানের লক্ষ্য অর্জন করেছি।”
তিনি জানান, এখন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান। এই সমঝোতার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় চালু করার বিষয়ে একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত থাকবে।
রুবিও আরও বলেন, “প্রেসিডেন্ট আলোচনার এই পথটিই পছন্দ করেছেন। তবে এখন পর্যন্ত ইরান সেই পথ বেছে নেয়নি।”
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পর এবার আলোচনার পথ বেছে নেওয়ার কথা জানাচ্ছে আমেরিকা। তবে তেহরান এ বিষয়ে এখনো ইতিবাচক সাড়া দেয়নি বলে দাবি করেছেন মার্কো রুবিও।
সূত্র : বিবিসি











