ইরান সমঝোতায় রাজি না হলে দেশটির ওপর আগের চেয়েও ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, সমঝোতা হলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি ইরানসহ সবার জন্য খুলে দেওয়া হবে।
বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, ধারণা করছি, যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো ইরান মানবে, যদিও এটি অনেক বড় অনুমানের বিষয়।
ট্রাম্প আরও বলেন, কিন্তু তারা শর্ত না মানলে বোমাবর্ষণ শুরু হবে। আর দুঃখের বিষয়, এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ।
সূত্র: সিএনএন











