spot_img
spot_imgspot_img

সামরিক সম্পর্ক জোরদার করছে কাতার ও সৌদি আরব

সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বৈঠকে বসেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দুইটি দেশ কাতার ও সৌদি আরব।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সিঙ্গাপুরে কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল-আত্তিয়াহ ও সৌদি আরবের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী তালাল আল-ওতাইবিরের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন এ দুই নেতা।

উল্লেখ্য, ২০১৭ সালের জুনে সৌদি আরব ও তার চার ঘনিষ্ঠ আরব মিত্র মিলে হঠাৎ করে কাতারের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করে। যদিও তার সাড়ে তিন বছর পর অর্থাৎ ২০২১ সালে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ