spot_img

মাহমুদ কুরাইশীকে মুক্তির নির্দেশ দিলো হাইকোর্ট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা শাহ মাহমুদ কুরাইশীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে লাহোর হাইকোর্ট।

মঙ্গলবার (৬ জুন) শুনানির পর লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চ শাহ মাহমুদ কুরাইশীকে মুক্তির নির্দেশ জারি করে।

শুনানি পরবর্তী রায় প্রদানের সময় হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়, ৯ মে এর ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বার আটক হওয়া পিটিআইয়ের সিনিয়র নেতা শাহ মাহমুদ কুরাইশীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিচ্ছে লাহোর হাইকোর্ট। এমপিও অর্ডারের অধীনে এই সিনিয়র নেতাকে কারা ফটক থেকে পুনঃ গ্রেফতার করতেও নিষেধ করা হচ্ছে প্রশাসনকে।

উল্লেখ্য, আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে বেআইনী ভাবে গ্রেফতারের প্রেক্ষিতে ৯ মে উত্তাল হয়ে উঠেছিলো পাকিস্তান। এই ঘটনায় সেনা স্থাপনাতে হামলা চালায় তেহরিকে ইনসাফের নেতাকর্মী ও সমর্থকেরা। বহু হতাহত ও সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে এসময়।

এই ঘটনার পর সেনা সমর্থনে দলটির বিরুদ্ধে গণ-গ্রেফতার অভিযান পরিচালনা করে সিনিয়র নেতা ও শত শত কর্মীকে আটক করে নিয়ে যায়। এসব ঘটনায় আটককৃত নেতাদেরকে মুক্তি পাওয়ার পরেও কারা ফটক থেকে কিংবা ঘর থেকে পুনরায় প্রশাসনের হাতে আটক হতে হয়। ফোনে তাদের পরিবার-পরিজন বিভিন্ন ধরণের হুমকি পান বলেও জানা যায়। যার প্রেক্ষিতে অনেক নেতাকর্মী পদের পাশাপাশি দলও ত্যাগ করতে বাধ্য হোন।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ