সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো তেলআবিবে নিজেদের সামরিক বিমান পাঠিয়েছে মরক্কো।
রবিবার (৪ জুলাই) ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ‘হাতজোর’ বিমান ঘাঁটিতে মরক্কোর বিমান বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান অবতরণ করে। ধারণ করা হচ্ছে ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতেই মরক্কোর ওই সামরিক বিমানটি ইসরাইলে অবতরণে করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসটিভি জানায়, পাবলিক ফ্লাইট-ট্র্যাকিং সফটওয়্যারে বিমানটির অবস্থান ধরা পড়ে; যদিও ইসরাইলি সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে এবং এসব দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গেও আমাদের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে। তবে তিনি বিষয়টিকে ‘স্পর্শকতার’ উল্লেখ করে এসব দেশের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে দেশটিকে স্বীকৃতি দেয়।
সূত্র : পার্সটুডে












