দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১১৫২৫ জন। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ ভাগ।










