spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ জন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৬ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৪ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ১৭ কেজি ২২১ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম হেরোইন, ৪১০ বোতল ফেনসিডিল, ৪ লিটার দেশি মদ ও ১ হাজার ৫৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ