বিএনপি কর্মী নির্ভর দল হয়ে গেছে, জনগণ নির্ভর দল হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এম.পি)।
মঙ্গলবার (৫ই জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারীপুর সদর উপজেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক। তার উপর জনগণের আস্থা আছে বলেই বিএনপি আন্দোলনে যেতে পারে না। বিএনপির কর্মসূচি জনগণ গ্রহণ করে না বলেই তারা তাদের পক্ষে রাস্তায় নেমে আন্দোলন করে না। বিএনপি এখন কুঁজোর দল হয়ে গেছে। কুঁজোরা যেমন লাঠি ভর দিয়ে হাটে, ঠিক তেমনি বিএনপি হেফাজতে ইসলামের আন্দোলনকে ভর করে চলে।










