spot_img
spot_img

কুরবানীর পশুর চামড়া গরীবের আমানত; নষ্ট করা যাবে না : হেফাজতে ইসলাম

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কুরবানীর পশুর চামড়া যেন কোনভাবে নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকার ও জনগণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

(৩ জুলাই) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, গত বেশ কয়েক বছর যাবত কুরবানীর পশুর চামড়ার মূল্য ক্রমান্বয়ে নিম্নমুখী হয়েছে। গত কয়েক বছরে দেখা গেছে নামমাত্র মূল্যেও চামড়া বিক্রি করা যাচ্ছে না। এতে করে লাখ লাখ কুরবানীর পশুর চামড়া নষ্ট হতে দেখা গেছে। আমরা সরকার ও ব্যবসায়ীদের কাছে আহ্বান জানাবো, চামড়ার মূল্য বৃদ্ধি করুন। মূল্য বৃদ্ধি না হলে গত কয়েক বছরের মতো এবারও চামড়া নষ্ট হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যারা কুরবানী দেবেন, তাদের এই ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে। কুরবানীর পশুর চামড়া গরীবের হক। এই চামড়া কোনভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। দেশের ঐতিহ্য মেনে পার্শবর্তী কওমী মাদরাসাগুলোতে চামড়া দিয়ে আসতে পারেন। এতে করে চামড়া অপচয় যেমন রোধ হবে, গরীবের হক গরীবের কাছে পৌঁছে যাবে। এছাড়াও প্রয়োজনে কিছুদিনের জন্য চামড়া সংরক্ষণও করতে পারেন। লাখ টাকার গরুর চামড়া ১০ কেজি লবন কিনে সংরক্ষণ করা খুব বেশি কঠিন হবে না। তারপরেও যেন গরীবের হক কুরবানীর পশুর চামড়া নষ্ট না হয়, সেইদিকে লক্ষ রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ